কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ে পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদুল আল আমিন, উপদেষ্টা ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, সংগঠনটির সভাপতি রাসেল আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল মারুফ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ ‘বন্ধু’ কুবি’র সাবেক-বর্তমান সদস্যরা।
উল্লেখ্য, ‘বন্ধু’ রক্তদান সংগঠন কুমিল্লা অঞ্চল ও বিশ্ববিদ্যালয়ে রক্ত জোগাড় করে যাচ্ছে।

কুবি প্রতিনিধি :,