প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

নাঙ্গলকোটে গাজাঁসহ মাদক কারবারি আটক

লাঙ্গলকোট প্রতিনিধি :,

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মক্রবপুর ইউনিয়ন থেকে মোস্তফা কামাল নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেল ৫ টার দিকে মক্রবপুর গ্রামের মাওলানা তোফায়েলের বাড়ীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী মোস্তফা কামাল
মক্রবপুর গ্রামের ইউনূসের ছেলে।

নাঙ্গলকোট থানার এসআই মোহাম্মদ আবুল খায়ের জানান,গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফৌর্সসহ অভিযান চালিয়ে তাকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।সংবাদ লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টা নাঙ্গলকোট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
তিনি আরও জানান তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

প্রিন্ট করুন