প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় জুতা ও শ‌পিংম‌লের অ‌ভি‌যানে তিন প্রতিষ্ঠান‌কে ৭০হাজার টাকা জ‌রিমানা

নেকবর হোসেন :

আজ এপ্রিল সকাল ১১টা থে‌কে দেড়টা পর্যন্ত কুমিল্লার কা‌ন্দিরপাড় ও ম‌নোহরপুর এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। প‌বিত্র ঈদুল ফিতর‌কে সাম‌নে রে‌খে জুতা ও শ‌পিংম‌লে আজ‌কের তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়। এ সময় একই প‌ণ্যে আ‌গের প্রাইজ ট‌্যা‌গের স্থ‌লে নতুন ক‌রে প্রাইজ ট‌্যাগ লা‌গি‌য়ে বে‌শি দামে জুতা বি‌ক্রি করায় বাটার কু‌মিল্লা কা‌ন্দিরপাড় শো র‌ুম‌কে ২০ হাজার টাকা এবং একই অ‌ভি‌যো‌গে এপেক্স এর ডিলার ম‌নোহরপু‌রের তা‌হিরা ট্রেডার্স‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অন‌্যদি‌কে আমানাত শাহ লু‌ঙ্গির কোম্পা‌নির ৭১০ টাকা মূ‌ল্যের স্থ‌লে ১১৩০ টাকা এবং ৪৫০ টাকার স্থ‌লে ৬১০ টাকা মূ‌ল্যের প্রাইজ ট‌্যাগ লা‌গি‌য়ে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় ম‌নোহরপ‌ুর এলাকার কমলা গা‌র্মেন্টস‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভি‌যো‌গে মোট তিন প্রতিষ্ঠান‌কে ৭০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। কু‌মিল্লা জেলাপ্রশা‌সনের দিক নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের কুমিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। অ‌ভিযা‌নে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

প্রিন্ট করুন