প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কুবিতে কর্মচারী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্মচারী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ কক্ষ এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন৷ এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা৷

আরো উপস্থিত ছিলেন কর্মচারী সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সহ কর্মচারীরা৷ এছাড়াও ছিলেন শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ প্রমুখ৷

প্রিন্ট করুন