কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ওমরগঞ্জ- টুগুরিয়া এলজিইডি সড়কের ওমরগঞ্জ বাজারের পশ্চিম পাশে সড়কের গাছ কাটলেন রুহুল আমিন নামের এক জামায়াত নেতা। শনিবার (০৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে ওমরগঞ্জ বাজারে এ গাছ কাটার ঘটনা ঘটে। মাওলানা রুহুল আমিন হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের হাজী সিদ্দিকুর রহমানে ছেলে । তিনি নাঙ্গলকোট দক্ষিণের প্রভাবশালী একজন জামায়াতের নেতা। সরেজমিনে গিয়ে দেখা যায়,ওই সড়কের ৩০-৩৫ ফুট লম্বা ৪ টি জায়ু গাছ কাটেন আরও ২ টি জায়ু গাছ কাটার প্রস্তুতি নিয়েছন।এ স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা আরও জানায়,ওই জামায়াত নেতা এর আগে নাঙ্গলকোট – ওমরগঞ্জ সড়ক,পাটোয়ার ফাজিল মাদ্রাসা সড়কের অর্ধশত গাছ কেটে বিক্রি করে দেন। অভিযুক্ত জামায়াত নেতা মাওলানা রুহুল আমিন বলেন,আমি ইউএনও’র নিকট আবেদন করেছি।মৌখিক অনুমতি নিয়ে গাছ কাটছি।। এ প্রসঙ্গে উপজেলা বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সরকারি নাম্বারে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, বিষয়টি আমার জানা নেই,বন কর্মকর্তা মাধ্যম ব্যবস্থা নেওয়া হবে।

লাঙ্গলকোট প্রতিনিধি :