প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

বরুড়া ড্রেজারে মাটি কাটার গর্তে পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

বিএম মহসিন :

কুমিল্লা বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন এর পেরুল গ্রামের মোঃ শাখাওয়াত হোসেনের দুই ছেলে সোহান ও রোহান নামের আপন দুই ভাই ড্রেজারে মাটি কাটার গর্তে পড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার
সকাল ৯ টার দিকে সাখাওয়াত হোসেন ধান কাটতে রওনা হন এই সময় দুই ছেলে বাবার সাথে ধানক্ষেতে যায় বেলা বাড়ার সাথে সাথে রোদ্রের গরমে বাচ্চাদের কষ্ট হবে তাই বাবা দশটার দিকে দুই ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন দীর্ঘক্ষণ দুই ভাই বাড়িতে না যাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে এলাকার আশেপাশে মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করেন
বিকাল তিনটার সময় এক মহিলা দেখতে পান ছোট ছেলেটি ড্রেজারে মাটি কাটার গর্তের পানিতে ভেসে উঠছে খবর পেয়ে এলাকার লোকজন এসে খোঁজাখুঁজি করে দুই ভাইকে ওই গর্ত থেকে মৃত উদ্ধার করে
কি ঘটনা এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়
উপস্থিত বেশিরভাগ মানুষই চোখের পানি ফেলেছেন এমন মৃত্যু মেনে নেওয়ার মতো না, খবর পেয়ে ইউপি চেয়ারম্যান আবুল হাশেম ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছেন, বরুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে রাত ৮টায় দুই ভাইয়ের জানাজা শেষে দাফন করা হয়
দুই ছেলেকে হারিয়ে বাবা-মা পরিবারের সদস্যদরা বাকরুদ্ধ এক সাথে চলে গেল দুই ভাই
গত দুই মাস পূর্বে গ্রামের দীন মোহাম্মদ নামের এক ব্যক্তি ড্রেজারে মাটি কেটে বিক্রি করে ওই মাটি কাটা স্থানটি খুব ঝুঁকিপূর্ণ ছিল যে যারে মাটিকাটা বিষয়ে পাশের জমির মালিকরা বাধা দিয়েছিল দীন মোহাম্মদ কে কিন্তু ওই ব্যক্তি না শুনে মাটি বিক্রি করে আজকে এই দুই ভাইয়ের মৃত্যুর দায় কে নিবে
কুমিল্লা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিনীত অনুরোধ বরুড়া উপজেলা বিভিন্ন স্থানে অন্তত শতাধিক ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত মাটি কাটা
হচ্ছে
অবৈধভাবে এই মাটি কাটার বিষয়ে জিজ্ঞেস করলে তারা থানা থেকে মাসিক টোকেন নেয় ২থেকে ৩হাজার টাকা দিয়ে
পুলিশ বলছে পুলিশের নাম দিয়ে কেউ টোকেন দিতে পারে এই বিষয়ে আমাদের কোন সম্পৃক্ততা নেই।

প্রিন্ট করুন