কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৪ নং শ্রীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এক পুলিশ সদস্য কে লাঞ্ছিত করার অডিও ফাঁস হয়েছে।
ভূক্তভোগী পেয়ারা বেগম সাংবাদিকদের জানান, স্থানীয় ম্যাম্বার হানিফ রহমান (২৯ এপ্রিল) রাত অনুমান সাড়ে ৮ ঘটিকার সময় ১৫/২০ জনের একটি দল নিয়ে আমাদের ফসলি জমিতে ভেকু লাগিয়ে মাটি কাটা শুরু করে।
আমরা বাঁধা দিতে গেলে ওরা আমাদের হুমকি-ধমকি দিলে নিরুপায় হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে চৌদ্দগ্রাম থানার পুলিশের বিট পুলিশং কর্মকর্তা ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসে।
এরপর হানিফ রহমান পুলিশের উপরও ক্ষীপ্ত হয়ে গালমন্দ ও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার নির্দেশ দেন এবং পুলিশ কে এমপি মুজিবুল হকের হুমকিও দেয়।
পুলিশের উপস্থিতিতে মেম্বার বাহিনি পুলিশ ও আমাদের অকথ্য ভাষায় গালমন্দ ও মারধর করার হুমকি দেন।
এবিষয়ে জানতে চৌদ্দগ্রাম থানার এএসআই শাহজাদা কে ফোন করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি উক্ত ঘটনা আমার উর্ধতন কর্মকর্তাকে অবহিত করেছি ওনারা কি সিদ্ধান্ত নেয় এটা তো আর আমি এখন বলতে পারছি না।
অভিযুক্ত ম্যাম্বার হানিফ রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: