বাংলাদেশ-ভারত সীমান্তের কুমিল্লার বুড়িচংয়ের ভৈরবপুর (পাহাড়পুর) এলাকায় পিতার কাছে পাওনা টাকার জেরে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এর আগে তাকে সহপাঠীদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে তুলে নেয় চিহ্নিত কয়েকজন মাদক কারবারি। নির্যাতিত স্কুল শিক্ষার্থী সাহেদ হোসেন শান্ত (১৪) পাহাড়পুর এলাকার ইউসুফ মিয়ার ছেলে।
এবিষয়ে ভুক্তভোগী কিশোরের পিতা ইউসুফ মিয়া বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছেন। এ খবর নজরে আসার পর কুমিল্লা পুলিশ সুপারের নিদের্শে এ ঘটনার সাথে জড়িত ৩ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মোঃ নাহিদুল ইসলাম (২০), মোঃ নাজমুল হোসেন (২৩) এবং জসিমউদ্দিন (২৭)।এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সোহান সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক :