প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালিত

নেকবর হোসেন :

কুমিল্লায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনে অবস্থিত ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ ভাস্কর্যে কবির স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা জেলা প্রশাসন ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আফজাল হোসেনসহ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুমিল্লার সদস্যবৃন্দ।

প্রিন্ট করুন