প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

কুসিক নির্বাচনে ১৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী কামালের মনোনয়নপত্র ক্রয়

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ১৯ নং ওয়ার্ড ডুলিপাড়া (উত্তর রসুলপুর) এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হাসান চৌধুরী কামাল কাউন্সিলর পদে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।

গত ৮ মে রোববার বেলা ১১ টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে যান তিনি। পরে সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নিকট থেকে তিনি মনোনয়ন পত্র ক্রয় করেন।

মনোনয়নপত্র ক্রয় শেষে কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসান চৌধুরী কামাল বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডে উন্নয়নের ছোয়া লাগেনি। এই ওয়ার্ডের বাসিন্দারা নাগরিক সুবিধা ও অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে আছে।

আমি এই ওয়ার্ডের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই। অতীতে এই ওয়ার্ডের গরীব-দুঃখি মানুষের পাশে ছিলাম, আগামীতেও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

আমি ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলে এই ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। এসময় ১৯ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাধারণ ভোটার ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন