প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় র‍্যাব’র অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় অভিনব কায়দায় ধান ও চালের ভিতর লুকিয়ে গাঁজা পরিবহনের সময় সদরের আলেখারচর এলাকা হতে ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ সেলিম মিয়াকে (৫৫) আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১২ মে সকালে আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (৫৫)।

এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট করুন