প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

র‍্যাব’র হাতে ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নেকবর হোসেন :

কুমিল্লা নগরীর বারপাড়া এলাকা হতে ১০ কেজি গাঁজা এবং ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি মোঃ ফারুক মিয়াকে (২০) আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৪ মে সকালে নগরীর বারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের মীরপুর গ্রামের ধনু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (২০)।

এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট করুন