প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সাংবাদিক বাহারকে প্রাণনাশের হুমকিদাতা মহিমকে আইনের আওতায় আনা দাবী ফেনি সাংবাদিক নেতাদের

ফেনি প্রতিনিধি :

সাংবাদিক বাহারকে হুমকি ধমকি ও প্রাণনাশের প্রতিবাদে সোনাগাজী প্রেসক্লাবের জরুরী সভা ১৩ মে শুক্রবার বিকালে নিউ ফুড গার্ডেন রেস্টুরেন্টে প্রেসক্লাব সভাপতি মোঃ ওবায়দুল হক এর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ছালাহ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ। তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক বাহারকে হুমকিদাতা মহিমকে আইনের আওতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় সোনাগাজী প্রতিনিধি বাহার উল্লাহ বাহার, সহ সভাপতি জহিরুল হক খান সজীব, দৈনিক আজকের সংবাদ এর জেলা প্রতিনিধি ও সোনাগাজী প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ নাছির উদ্দীন, প্রেসক্লাব এর নির্বাহী সদস্য দৈনিক একুশে সংবাদ জেলা প্রতিনিধি মহিউদ্দিন খোকন।

উক্ত সভায় সংবাদ প্রকাশের জেরে সোনাগাজী প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সোনাগাজী প্রতিনিধি বাহার উল্লাহ বাহারকে সোনাগাজী পৌর সভার ৪ নং ওয়ার্ড এর মৃত আবদুর রব এর ছেলে মহিউদ্দিন মহিন কর্তৃক অশালীন আচরণ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রিন্ট করুন