প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বিকল্প বাজেট প্রস্তাব দিল বাংলাদেশ অর্থনীতি সমিতি

অনলাইন ডেস্ক

২০২২-২৩ অর্থবছরের জন্য বর্তমান বাজেটের তুলনায় ৩ দশমিক ৪ গুণ বড় বাজেটের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। যার পরিমাণ ২০ লাখ ৫০ হাজার ৩৬ কোটি টাকা।
রোববার (২২ মে) সকালে অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ বিকল্প বাজেট প্রস্তাব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২২-২৩: একটি জনগণতান্ত্রিক বাজেট প্রস্তাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে অর্থনীতি সমিতির সভাপতি অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত এ প্রস্তাব উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে সমিতির সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনলইন জুম মিটিংয়ের মাধ্যমে উপস্থিত ছিলেন।

এ সময় সমিতির সভাপতি অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, প্রস্তাবিত জনগণতান্ত্রিক ২০ লাখ ৫০ হাজার ২৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করছি। যা বর্তমান বাজেটের তুলনায় ৩.৪ গুণ বেশি। যেখানে ৩৩৮টি সুপারিশ রয়েছে। এসব সুপারিশের মধ্যে রয়েছে— সমাজ থেকে চার ধরনের বৈষম্য যথা- আয় বৈষম্য, সম্পদ বৈষম্য, স্বাস্থ্য ও শিক্ষা বৈষম্য ক্রমাগত হ্রাস করে নির্মূলের দিকে যাওয়া।

তিনি আরও বলেন, অর্থনীতি সমিতি বাজেট ভারসাম্যের পক্ষে নয়। অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যের পক্ষে। সে জন্যই সরকারের বাজেটের চেয়ে অনেক বেশি অংকের বাজেট প্রস্তাব করে অর্থনীতি সমিতি।

প্রিন্ট করুন