শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ” বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের” তহবিল হতে অস্বচ্ছল শ্রমিকদের চিকিৎসা ও তাঁদের সন্তানদের উচ্চ শিক্ষা সহায়তায় আর্থিক চেক বিতরণ অনুষ্ঠান আঞ্চলিক শ্রম অধিদপ্তর কুমিল্লার আয়োজনে কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রম অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট- ২০৪৪ এর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক কামাল হোসেন, শ্রমিক নেতা ইলিয়াস আহম্মেদ, তাজুল ইসলাম।এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম সহিদ সরোয়ার। কুমিল্লা অঞ্চলে২২ টি চেকের মাধ্যমে ১৩ লক্ষ্য টাকা বিতরন করা হয়।

শাহ আলম শফি :