প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

কুসিক নির্বাচন : রিফাত কে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ নগরবাসী

রুহুল আমিন চৌধুরী সুমন :

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত কে নৌকা প্রতীকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ নগরবাসী।

ক্লীন ইমেজ এই প্রার্থীর পক্ষে দলীয় নেতা-কর্মী ছাড়া-ও বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগন ও সুশীল ব্যক্তিরা ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে বিশিষ্ট ব্যাবসায়ী মাহতাব করিম এলভিনের নেতৃত্বে নগরীর প্রতিটি ওয়ার্ডে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরন করা হয়। ইতোমধ্যে এলভিনের নেতৃত্বে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনসহ ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ কবির তুষার, কাজী আশরাফ মেহেদী, মেহেদী হাসান শিবলী। আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের ত্যাগী ও পরিশ্রমী ছাত্রলীগ নেতা সাইফুর রহমান আবির, রুহুল আমিন চৌধুরী সুমন, মোহাম্মদ লাবিব আমিন, নাফিস নয়ন প্রমুখ। এছাড়াও গনসংযোগে আওয়ালীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবার কুসিকের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

প্রিন্ট করুন