প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি গঠন আহবায়ক আখতারুজ্জান- সদস্য সচিব তারেক মুন্সী

আকতার হোসেন রবিন, দেবিদ্বার :

সোমবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা দেন।
কমিটিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামনকে আহ্বায়ক এবং দেবিদ্বার উপজেলা বিএনপির সহ-সভাপতি এএফএম তারেক মুন্সিকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে মো আবুল হাসেম, সৈয়দ তৌফিক আহম্মেদ, মো. রমিজ উদ্দিন লন্ডনী, মোঃ আতিকুল আলম শাওন ও মো মহিউদ্দিন।
কমিটির ১নং সদস্য মাজেদা আহসান মুন্সীসহ অন্য সদস্যরা হলেন এবিএম সিরাজুল ইসলাম, কাজী আরেফিন, জসিম উদ্দিন আহমেদ, নুর মোহাম্মদ সেলিম সরকার, আব্দুল লতিফ ভূইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, এ্যাড. ফরিদা ইয়াসমিন, মো. সলাহউদ্দিন সরকার, আব্দুল ওদুদ মুন্সী, এসএম মিজানুর রহমান, মোসা. দিলারা শিরীন, মোল্লা মো. মহিউদ্দিন, মো. সামসুল আলম (তোফায়েল সিকদার), মো. শফিকুল ইসলাম, মো. নাসির উদ্দিন (নয়ন মাস্টার, শাহ মো. আলমগীর খান, মো. সহিদুল ইসলাম, কাজী আরশাদ, অধ্যাপক, আ. রব, মো. মোজ্জামেল হক (ভিপি মুকুল), মো. সানাউল্লাহ সরকার, মো. জাকির হাসান, শাহজাহান মোল্লা, মোসা. শেফালী বেগম, হাজী আলী হোসেন মোল্লা, মো. ওসমান গণি ভূইয়া, মো. আক্তারুজ্জামন (ভিপি আক্তার), মেহেদী হাসান সেলিম, তাজুল ইসলাম পাঠান, অ্যাড. মিজানুর রহমান খান, আলহাজ মোঃ মনিরুজ্জামান ফরাজী, অ্যাড. আবু মুসা ভূইয়া, মহিউদ্দিন আহমেদ (ভিপি মাহফুজ)।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপিকে সু-সংগঠিত করে এ অবৈধ সরকারকে ক্ষমতাচ্যূত করা হবে। তার সাথে জীবনের শেষ বিন্দু রক্ত রাজপথে ঢেলে দেশনেত্রী বেগম জিয়াকে মুক্ত করা ও দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো।
এদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় বেশ উজ্জীবিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা।

প্রিন্ট করুন