কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পুরানো বিদ্যাপীঠ কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়।আলোকবর্তিকা বহনকারী বহু পণ্ডিতদের আগমন-প্রস্থান ঘটেছে এই বিদ্যানিকতনে।এ বিদ্যালয়ে আজ বেলা ১০টা ৩০মিনিটে
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।অনুষ্ঠান শেষে যাওয়ার পথে স্কুল পড়ুয়া কয়েকজন ছেলেকে একটি দোকানে বসে থাকতে দেখে বিষয়টি নজর দেন তিনি।
ছেলেদের দোকানে বসে থাকতে কারন জিজ্ঞাসা করলে সাথে সাথে হাউ মাউ করে কেঁদে একটি ছেলে বলল,আমার বাবা গরীব হওয়ায় স্কুল ড্রেস বানাতে পারছেন না,সেজন্য স্কুলে যাই নি।অশ্রু ভেজা চোঁখ ও আবেগঘন কন্ঠ শুনে সাথে সাথে দর্জির কাছে নিয়ে ব্যক্তিগত অর্থ দিয়ে ছেলেটিকে স্কুল ড্রেসের কাপড় কিনে দিয়ে নিয়মিত স্কুলে যাবার আহবান জানিয়েছেন তিনি।
এ সময় দরিদ্র স্কুল ছাত্রটি অপ্রত্যাশিতভাবে স্কুল ড্রেস পেয়ে দারুন উচ্ছ্বসিত হয়ে পড়ে।
বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সজিব জানায়, আমার বাবা গরীব হওয়ায় খেয়ে না খেয়ে কোনোমতে সংসার চলে। এরই মাঝে নতুন কাপড় পড়ে স্কুলে আসা আমার জন্য অনেক কষ্টকর,কিন্তু আজ আমাকে ইউএনও স্যার নতুন ড্রেস উপহার দিয়েছেন এতে আমি খুব খুশি।

এম আর রানা :