কুমিল্লায় ৯৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১১, সিপিসি-২। বুধবার (১ জুন) সকালে কুমিল্লার কোতোয়ালি থানার কাপ্তান বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী কোতয়ালী মডেল থানার গাজীপুর উত্তরপাড়ার সৈয়দ ইদ্রিস এর ছেলে সৈয়দ সানোয়ার হোসেন (১৯)।
র্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর
একটি আভিযানিক দল বুধবার সকালে কাপ্তান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৬ বোতল ফেন্সিডিলসহ সৈয়দ সানোয়ারকে গ্রেফতার করতে সক্ষম হয়।প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরিফ আজগর :