নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মামার বাড়িতে বেড়াতে আসা এক কিশোরের রক্তাক্ত মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত কিশোরের নাম শুভ সাহা (১৫)। সে কুমিল্লা জেলার লাকসাম পৌর শহরের ৪ নং ওর্য়াডের মৃত. দিলীপ সাহার ছেলে শুভ সাহা লাকসাম বি.এন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলো।
শনিবার (৪ জুন) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোন্দার বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে এ কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শুভ শুক্রবার
(৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা এলাকা থেকে মামা বিশ্বজিৎ এর সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোন্দার বাড়িতে মামার সঙ্গে বেড়াতে আসে। একই দিন রাত পৌনে ১০টার দিকে মামার বাড়ি থেকে মোবাইলে কথা বলতে বলতে বের হয় সে। তার পর ওই রাত থেকেই নিখোঁজ ছিলো শুভ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

জামাল উদ্দিন স্বপন :