প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর শিক্ষক পরিষদের সভা অনুষ্ঠিত

মোঃ আবদুল আউয়াল সরকার :

কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) এর শিক্ষক পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ জুন ২০২২ খ্রিঃ) কুমিল্লা মহানগরীর রামমালা রোড, ঠাকুরপাড়ায় প্রতিষ্ঠানের নতুন ভবনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডা. এ কে এম আবদুস সেলিম এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ডা. মো: গিয়াস উদ্দিন আহমেদ, ডা. মোঃ জাহাঙ্গীর আলম, ডা. মোঃ জহিরুল হক, ডা. সৈয়দ আশরাফ হোসেন, অধ্যাপক আলী আহসান টিটু, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মো: আবদুল আউয়াল সরকার, প্রভাষক প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন, পিযুষ কান্তি সরকার, মোঃ খোরশেদ আলম,
ডাঃ অপু দাস, ডাঃ আসমা আক্তার, ডাঃ তাসাক্কি বিনতে আনোয়ার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, হিসাব রক্ষন কর্মকর্তা কে, এম,এ মোহাইমিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, আমিনুল ইসলাম ভুঁইয়া, অফিস সহকারি রিপন, রফিক, তপন প্রমুখ।

সভাপতি ডাঃ এ কে এম আবদুস সেলিম বলেন,শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন,‘এটি কেবল একটি চাকরি নয়, এটি মানুষ গড়ার কাজ। তাই সবার দায়িত্ব ও কর্তব্য স্মরণে রাখতে হবে।

প্রিন্ট করুন