প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের মূল সম্পদ: কুবি ভিসি

এবিএস ফরহাদ, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, প্রশাসন সর্বদা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষক নিয়োগ দিতে নিয়োজিত থাকবে। আমরা এমন কোনো শিক্ষক নিয়োগ দিবো না, যে আমার সন্তানকে পড়াতে পারে না। আমি বিশ্বাস করি ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের মূল সম্পদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম যদি কেউ নষ্ট করার চেষ্টা করে সেটা ভেতর থেকে হোক বা বাহির থেকে আমি তাদের ডিফেন্ড করবো।
মঙ্গলবার (৭ জুন) বাংলা বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি এসব কথা বলেন। এসময় বিদায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্ররা কখনো বিদায় নেয় না। এই বিশ্ববিদ্যালয় তোমাদের, তোমরা আসবে, যেকোনো প্রোগ্রামে তোমরা অংশগ্রহণ করবে। তোমরা কর্মক্ষেত্রে প্রবেশ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।
নবীনবরণ ও প্রবীণ বিদায় উপলক্ষে এদিন কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতি অসুষ্ঠানের আয়োজন করে বিভাগটির সহযোগী সংগঠন ভাষা ও সাহিত্য পরিষদ। এসময় বিদায়ী শিক্ষক ও উচ্চশিক্ষা সম্পন্ন করা শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. শামসুজ্জামান মিলকী।
প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আজকে মানব সভ্যতার সবচেয়ে বড় সংকট হচ্ছে, আমরা যারা শিক্ষিত তারা চিত্তবান না হয়ে বিত্তবান হতে চাই। আমরা শিক্ষিত না হয়ে গৌরব চাই। আমরা সুখী না হয়ে ধনী হতে চাই। এই সংকট উত্তরণে আমাদের যেতে হবে মানবতার কাছে, সাহিত্যের কাছে। আপনাদের কাছে আমাদের চাওয়া, আপনারা সত্যিকার অর্থে চিত্তবান হবেন। আপনার শিক্ষিত হবেন, জ্ঞানী হবেন।
এসময় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন