প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিবের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ

আকতার হোসেন রবিন, দেবিদ্বার :

ফুলেল শুভেচ্ছায় সিক্ত এএফএম তারেক মুন্সী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর সাথে কুমিল্লাস্থ বিএনপির নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র ‘হক ইন রেস্টুরেন্ট’ এ শুভেচ্ছা সাক্ষাৎ ও সভা অনুষ্ঠিত হয়। সময় কুমিল্লাস্থ দেবিদ্বার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৮শতাধিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম পাঠান, এ্যড. খন্দকার মিজানুর রহমান, ভিপি মাহফুজ, এ্যড. মুছা, মনির ফরাজী, ভিপি হেলাল, সাবেক ছাত্রনেতা মোঃ আনিছ, দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মাসুদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সরকার, পৌর বিএনপির সাধারণ-সম্পাদক মিজানুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মানিক আখন্দ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এসএম ইমরান হাসান, উপজেলা যুবদল এর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের মাহমুদুল হাসান তামিম, যুগ্ম-আহ্বায়ক শরীফ উদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্জামান মুন্সী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম প্রমূখ সহ দেবিদ্বার উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা তাকে আনন্দ সুভাযাত্রা ও ফুল দিয়ে বরণ করে নেন। সাক্ষাৎ কালে কুমিল্লাস্থ দেবিদ্বার উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীদের এ ভালোবাসা দেখে এএফএম তারেক মুন্সী আবেগে আপ্লুত হন।

মধ্যাহ্ন ভোজ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও দেবিদ্বার উপজেলার শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা।

প্রিন্ট করুন