প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মেডিকেয়ার জেনারেল হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবদুল আউয়াল সরকার :

মেডিকেয়ার জেনারেল হাসপাতালে সার্বিক সেবার মান নিশ্চিত ও বৃদ্ধির লক্ষ্যে পরিচালনা পর্ষদের উদ্যোগে স্টাফদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন ২০২২ খ্রিঃ) সকালে কুমিল্লা নগরীর ঝাউতলায় মেডিকেয়ার জেনারেল হাসপাতালের সভাকক্ষে প্রতিষ্ঠানের চেয়াম্যান ও স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ, ভাইস চেয়ারম্যান চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আবদুল আউয়াল সরকার, নির্বাহী পরিচালক মোঃ আবদুল কাদের, কাউসার আহমেদ সেলিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি রোগীদের সাথে ভাল ব্যবহার ও হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোগ সারাতে ঔষধের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবাদানকারিদের কথা। এই জন্য সেবার মনোভাব নিয়ে সকলকে কাজ করতে হবে।মানুষের সেবা করার মানুসিকতা নিয়ে কাজ করবেন আর এটাই আমরা আপনাদের কাছে চাই।

প্রিন্ট করুন