শনিবার (১১ জুন) কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত নৌকার পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও সাবেক কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন, আ’লীগ থেকে মনোনীত ক্লিন ইমেজ প্রার্থী আরফানুল হক রিফাত। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান ইরান, মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলী মনসুর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল কামাল জহির, ৭/৮/৯ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর প্রার্থী উম্মে কুলসুম মুনমুন, যুবলীগ নেতা আলী ইকরাম তুহিন। উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম মাওলা জসিম। উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নৌকার প্রার্থী রিফাত উপস্থিত ভোটারদের আশ্বস্ত করে বলেন, আমি নির্বাচিত হলে সিটি কর্পোরেশন কে দলীয় কার্যালয় বানাবো না, দলমত নির্বিশেষে সকলে নাগরিক সুবিধা পাবে। প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মান করা হবে। প্রতি মাসে ২/৩ বার ডাক্তারি সেবার ফ্রি ক্যাম্পেইন করার ব্যবস্থাসহ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। সকলকে ১৫ জুন নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করেন তিনি।

রুহুল আমিন চৌধুরী সুমন :