দাউদকান্দিতে দালালদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলো রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার ওইসব দালালকে পাকড়াও করার সিদ্ধান্ত নেওয়া হলেও কার্যকর হয়নি।
অভিযোগ ওঠে হাসাপাতালে কর্তব্যরতদের পৃষ্ঠপোষকতায় অবস্থান করছিলো ওইসব দালালরা।
অবশেষে রবিবার (১২জুন) দুপুরে উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে।
আটক দালালরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার শাহিন (২০), মুসলেউদ্দিন (৩৯) সেলিনা বেগম (৫০), নিপা বেগম (২০), হাজেরা বেগম (৩১), নুরুন্নাহার (৪০)ও রেহেনা (৩০)।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭জন দালাল চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হই।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন গৌরীপুরে অবস্থিত যমুনা, মেঘনা, সম্রাট, নিউ মডেলে তাহারা কাজ করতেন।

আনিস খান, দাউদকান্দি :