কবর জিয়ারাত ইবাদত। পরকালের কথা স্মরণ রাখতেও কবর জিয়ারত করা জরুরি। আবার গোনাহমুক্ত জীবন গড়তেও কবর জিয়ারত গুরুত্বপূর্ণ একটি ইবাদত ও কাজ। জিয়ারতকারীকেও ক্ষমা করা হবে মর্মে ঘোষণা দিয়েছেন বিশ্বনবি।
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামে ডাঃ যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজের মাঠে চির নিদ্রায় শায়িত একুশে পদকপ্রাপ্ত,বহু শিক্ষা প্রতিষ্টান, হাসপাতাল ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,মানবাধিকার কর্মী ও নারী নেত্রী মরহুমা ডা:যোবায়দা হান্নান।
বুধবার (১৬ জুন ২০২২ খ্রিঃ) দুপুরে কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামে কবরের পাশে দাড়িয়ে ডাঃ যোবায়দা হান্নানের মাগফেরাত কামনায় দোয়া,মোনাজাত করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতির সাধারণ সম্পাদক ডাঃ এ,কে,এম আবদুস সেলিম।
এসময় ডাঃ এ, ক, এম আবদুস সেলিম এর সঙ্গে ছিলেন,বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতির সদস্য মোঃ আবদুল হালিম,কুমিল্লা নাভানা হসপিটালের উপ-ব্যবস্হাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার, ডাঃ যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন ভূইয়া, মোঃ মামুনসহ কলেজের অন্য সদস্যরা।
উল্লেখ্য যে, ডাঃ যোবায়দা হান্নানের জন্মঃ ১৪ নভেম্বর, ১৯৪৫ – মৃত্যুঃ ২২ নভেম্বর, ২০১১) তিনি ছিলেন একজন বাংলাদেশী বরেণ্য চিকিৎসক ও সমাজসেবী। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

মোঃ আবদুল আউয়াল সরকার :