“কুমিল্লা মাদক মুক্ত চাই” এই শ্লোগানের প্রেক্ষিতে- কুমিল্লাকে মাদকমুক্ত করতে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনাক্রমে কাজ করে যাচ্ছেন পুলিশের সকল সদস্যগণ।
মাদক নিয়ন্ত্রণে এমন তৎপরতা দেখে, মাদক ব্যবসায়ীরা অবলম্বন করছে নিত্যনতুন কৌশল। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় উৎপেতে থাকে মাদকচক্র দল। অতঃপর যেমব কুকুর, তেমন মুগুর। তবুও নিস্তার পাচ্ছে না কৌশলী অফিসারদের কাছ থেকে।
গোপন সংবাদের বৃত্তিতে সীমান্তবর্তী পাঁচথুবি ইউনিয়ন গোলাবাড়ি এলাকায়
কুমিল্লা কোতয়ালী মডেল থানায় চৌকস পুলিশ অফিসার- এস আই আনোয়ার হোসেনের বিচক্ষণতা সঙ্গীয় এসআই আতিকুর রহমান, এসআই মাসুদ আলম পাটোয়ারীসহ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে।
এসময় উপজেলার সামারচর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সাকিল প্রকাশ বাবু (২০) ও শালধর গ্রামের শামছু মিয়ার ছেলে রিয়াজ (২১) কে গ্রেপ্তার করা হয়
এবিষয়ে এসআই আনোয়ার হোসেন জানান, এ চক্রটি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় চালিয়ে যাচ্ছে। তাদেরকে ফলোআপে রাখার পর গোপন সংবাদের বৃত্তিতে মাদকসহ আটক করি।
উদ্ধারকৃত মাদক ও আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মোহাম্মদ জানে আলম :