প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ট্রেনে ছেলে সন্তানের জন্ম হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক :

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনে জেসমিন আক্তার (২৬) নামের এক প্রসূতি ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে নবজাতক ও মা দুজনেই সুস্থ রয়েছেন।

শনিবার (১৮ জুন) বিকেল ৫ টা ২২ মিনিটের দিকে রাণীনগর এলাকায় এ ঘটনা ঘটে। ওই প্রসূতি জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী নানাহার গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ওই প্রসূতি ও তার স্বামী ঢাকার কমলাপুর স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে ওঠে জয়পুরহাট স্টেশনে যাচ্ছিলেন। ট্রেনটি নাটোর স্টেশন পার হয়ে সান্তাহার স্টেশনের পথিমধ্যে প্রসূতির প্রসব বেদনা শুরু হয়। তখন ট্রেনের ওই কক্ষের একটি সিটে ঢাকা মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডাঃ রাফসান জানি বসে ছিলেন। তিনি এগিয়ে আসতে আরেক শিক্ষিকা এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় চলন্ত ট্রেনেই ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন জেসমিন। বিকাল ৬ টা ৪০ মিনিটে তারা জয়পুরহাট স্টেশনে নেমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে গোপনে ভর্তি হয়।

রেলওয়ের দিনাজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভূঞা বলেন, ট্রেনে সন্তান জন্ম দেওয়া ওই প্রসূতি জয়পুরহাট স্টেশনে নেমে গেছেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, একতা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট ষ্টেশনে পৌছার আগেই ট্রেনে থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার ডাঃ রাফসান জানি বিষয়টি তাঁকে জানালে তিনি, প্রসুতি ও মাকে হাসপাতালে পাঠাতে বলেন। এসময় প্রসুতিরা জরুরী বিভাগে না গিয়ে সরাসরি তয় তলায় গাইনি ওয়ার্ডে যান। সেখানে গাইনি ডা: শাপলা তাদের চিকৎসা দেন। এ সময় তারা লজ্জায় পরিচয় গোপন রাখতে বলেন চিকৎসকদের।

প্রিন্ট করুন