প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দাউদকান্দি’র গোমতী নদীবেষ্টিত নিম্নাঞ্চল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান

আনিস খান, দাউদকান্দি :

সিলেট ও সুনামগঞ্জে ভযাবহ বন্যা চলছে। এরমধ্যে বেড়েছে বিভিন্ন নদ-নদীর পানি। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী এবং উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান গোমতী নদীবেষ্টিত নিম্নাঞ্চল পরিদর্শন করেছেন।

সোমবার (২০ জুন ২০২২) দুপুরে দাউদকান্দি পুরানতন ফেরিঘাট থেকে স্পিডবোটে করে তারা পরিদর্শনে শুরু করেন। গোমতী নদীর গৌরীপুর এলাকা এবং পরে উপজেলার দক্ষিণাঞ্চল পাঁচগাছিয়া ও শ্রীরায়ের পর্যন্ত যান তারা। এ সময় গোমতী নদীর পানি বৃদ্ধি পেলে নদীর তীরবর্তী কোন কোন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, তারা চিহ্নিত করা হয়।

গোমতী নদী এলাকা পরিদর্শনকালে দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়নের দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরকে নির্দেশ দেওয়া হয়।

প্রিন্ট করুন