কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রক্তদাতা সংগঠন বন্ধু’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পেলেন সাড়ে পাচঁ শতাধিক শিক্ষার্থী। পাশাপাশি ২৫০ জনের হেপাটাইটিস-বি স্কেনিং সম্পন্ন করেছে সংগঠনটি। আজ ২৭ জুন পাচঁ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও হেপাটাইটিস-বি সচেতনতা পাঁচ দিনব্যাপী ক্যাম্পেইনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জানা যায়, ‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছর ৮ম বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রথম বারের মতো হেপাটাইটিস-বি টেস্ট ক্যাম্পেইন সম্পন্ন করেছে ।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি রাসেল মাহমুদ ভূইয়া বলেন, ২০১৩ সালের ২৯ শে অক্টোবর ‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। সবার সহযোগিতায় আমরা প্রায় আট হাজার ব্যাগ রক্তদান করেছি, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার এবং ক্যাম্পেইনের আয়োজন করেছি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ শে অক্টোবর বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। সবার সহযোগিতায় আমরা প্রায় আট হাজার ব্যাগ রক্তদান করেছি, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার এবং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

এবিএস ফরহাদ, কুবি প্রতিনিধিঃ