মাদক সেবী ও মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের বিরুদ্ধে নির্ভয়ে সাংবাদিকতা করার জন্য আহ্বান জানালেন দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) ফয়েজ ইকবাল।
দৈনিক “আজকের পত্রিকা”র ১ম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি অঞ্চলের সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন।
দৈনিক “আজকের পত্রিকার” দাউদকান্দি প্রতিনিধি মো. আনিসুর রহমান খানের সভাপতিত্বে দাউদকান্দির গৌরীপুরের “রাঁধূনী রেস্তোরাঁয়” এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক “দেশ রুপান্তর” পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মো. জাকির হোসেন হাজারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আরিফুল হাসান, যুগান্তর প্রতিনিধি মো. আলী হোসেন বাবুল, আমাদের সময় প্রতিনিধি মোহাম্মদ আলী শাহিন, মানব জমিন প্রতিনিধি মো.রকিবুদ্দিন ভূঁইয়া তুহিন, সন্ধ্যাবানি পত্রিকার নিজস্ব প্রতিনিধি মো. শফিকুল বাশার, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সফিউল বাসার সুমন, সাপ্তাহিক গ্রামবাংলার খবর পত্রিকার বার্তা সম্পাদক মো. আবুল কাশেম।
সার্কেল এএসপি ফয়েজ ইকবাল আরো বলেন, সরকার মাদক ও অপরাধ নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। সে লক্ষ্যে প্রশাসণকে সাংবাদিকরা সহযোগিতা করলে অনেকটা সহজ হয়ে যাবে যেকোন অপরাধ নিয়ন্ত্রণ করতে।
এসময় তিনি আজকের পত্রিকার সাফল্য ও পাঠক প্রিয়তায় মুগ্ধ হয়ে প্রশংসা করেন। পত্রিকাটি সামনের দিনগুলোতে আরো বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের নানাহ অসঙ্গতির বিরুদ্ধে ভূমিকার রাখবেন বলেও আশা প্রকাশ করেন।

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :