কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঈদ-উল-আজহার ছুটি শুরু হবে আগামী ৩ জুলাই এবং শেষ হবে ১৮ জুলাই।
বৃহস্পতিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ৩ জুলাই থেকে ১৮ জুলাই একাডেমিক কার্যক্রম এবং ১৬ জুলাই পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে আগামী ৪ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে হল কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস উল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ৪ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত হল বন্ধ থাকবে। ৪ জুলাই দুপুর ১২টার মধ্যে সকলকে হল ত্যাগের নির্দেশ দেয়া হল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল শিক্ষার্থী হলে অবস্থান করবে তারা অবশ্যই হল প্রশাসনকে অবগত করে রেজিস্ট্রার খাতায় শিক্ষার্থীর নাম, বিভাগ, সেশন, ক্লাস রোল, কক্ষ নং, মোবাইল নম্বরসহ লিখে রাখতে হবে। হল ত্যাগের নোটিশের পরও যে সকল শিক্ষার্থী ছুটির মধ্যে হলে অবস্থান করবে তাদের কোন দুর্ঘটনা বা সমস্যা হলে তাদের দায় দায়িত্ব হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।

এবিএস ফরহাদ, কুবি প্রতিনিধিঃ