প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

দাউদকান্দিতে বাসচাপায় সাংবাদিকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত

আনিস খান, দাউদকান্দি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় বাস চাপায় সাংবাদিকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে ।

শনিবার (৯জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বেকিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার বেকিনগর গ্রামের মোঃ শাহজালাল মিয়ার ছেলে মোঃ শরীফ (২৩) ও মোঃ তাপসির (১৮) সম্পর্কে তারা আপন দুই ভাই। অন্যজন জাতীয় দৈনিক আলোকিত সকাল ও স্থানীয় দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি একই গ্রামের হকসাব মিয়ার ছেলে মোঃ সোহেল (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির বেকিনগর এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যায়।পড়ে স্থানীয়রা তাদের দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল হক জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি মোটর সাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন মারা যান। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।

প্রিন্ট করুন