প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুবির শেখ হাসিনা হলের প্রভোস্ট সাহেদ

এবিএস ফরহাদ, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলের প্রথম প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমান।
মঙ্গলবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এই নিয়োগ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শেখ হাসিনা হলের প্রভোস্ট ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমান আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, মো. সাহেদুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।

প্রিন্ট করুন