কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ, খাবার ভর্তুকিসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে হলটির ছাত্রলীগ নেত্রীবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বুধবার (২০ জুলাই) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে এ মানববন্ধন করেন তারা।
ছাত্রলীগ নেত্রীদের দাবিগুলো হল ছাত্রীদের আবাসিক সংকট নিরসনের জন্য নতুন শেখ হাসিনা হল হস্তান্তর করা। খাবারের মান উন্নত করার জন্য ভর্তুকির ব্যবস্থা করা এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের ওয়াইফাই স্পিডের সমস্যা সমাধান করা।
শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে হলটির প্রভোস্ট মো. সাদেকুজ্জামান বলেন, হলের মান সম্মত খাবারের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আর ভর্তুকি সকল হলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ভর্তুকির অনুমোদন পাচ্ছে না।
এদিকে আগামী ৩১ জুলাই শেখ হাসিনা হল খুলে দেয়ার আশ্বাস প্রদান করে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী।

এবিএস ফরহাদ, কুবি :