কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের আয়োজনে সজিব ওয়াজেদ এর জন্মদিন উদযাপিত হয়েছে। বুধবার সন্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দি টোল প্লাজা সংলগ্ন কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের কার্যালয়ে মেজর জেনারেল সুবিদ আলী ভূইয়া এমপি এর নির্দেশনায় এ মিলাদ মাহফিল, দোয়া, কেক কাটা পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকির উদ্দিন রকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মুরাদ চৌধুরী সুমন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোশারফ হোসেন, আব্দুল আউয়াল, যুগ্ম-সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ইদ্রিস মিয়া, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আক্তার হোসেন, কবির হোসেন, পৌর শ্রমিকলীগের সভাপতি আবু সায়েম বাবু,শ্রমিকলীগ নেতা শান্ত, শাওন,পলিন, বিল্লাল, সুমন প্রমুখ।

আনিস খান, দাউদকান্দি :