কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) কামাল হোসেন সঙ্গীয় উপ- পরিদর্শক (এস আই) নিশাত শনিবার রাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা বাজার থেকে ডাকাতি মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করেছে। সে ওই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, জি আর ৫৭/০৭, মনোহরগঞ্জ থানার ৫ (৭) ০৭ পেনাল কোড ৩৯৫ ধারায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত আনোয়ার হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। আনোয়ার হোসেন দীর্ঘদিন থেকে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এস আই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে আটক করে।

মো. রেজাউল করিম রাজু, নাঙ্গলকোটে :