কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে এক কিশোরকে অপহরনের মামলার প্রধান আসামি গ্রেফতার।
সোমবার (১ এপ্রিল) দুপুরে অপহরণের শিকার আশিকের (১৭) মা ছেলের সন্ধান চেয়ে একই এলাকার মৃত জাহের মিয়ার ছেলে মুসুসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
পরিবার ও অভিযোগ সূত্র জানায় যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী মুসু বাহিনী নগরীর গোবিন্দপুর এলাকার খান বাড়ি পুর্ব পাড়া মাদক ব্যবসা শুরু করেন, এতে এলাকাবাসীসহ আশিক বাধা প্রদান করলে আশিকের সাথে মুসু বাহিনীর র্তকাতর্কির হয়, এর কিছুদিন পর রোববার (৩১ জুলাই) নগরীর গোবিন্দপুর এলাকা থেকে মুসুর নেতৃত্বে তার বাহিনী প্রকাশ্যে দিবালোকে বাড়ি থেকে তুলে নিয়ে অপহরণ করেন আশিককে, অপহরণের পর বিভিন্ন মাধ্যমে মুসু তার লোকজন দিয়ে আশিকের পরিবারের নিকট মুক্তিপণ দাবি করেন।
দিনমজুর আশিকের পিতা মো আলমগীর হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যা করবে বলে মুসু লোকজনের মাধ্যেমে জানান। এ ঘটনার পর থেকে মুসু ও তার বাহিনীকে এলাকায় দেখা যাচ্ছে না।
আশিকের মা আসলিমা বেগম বলেন, আমার ছেলে কি অন্যায় ছিল, মুসু আমার ছেলেকে তুলে নিয়ে যায় সবার সামনে, মাদক ব্যবসায় বাধা দেওয়া কি আমার ছেলে অপরাধ, এলাকায় মাদক বিক্রি করে অথচ তার বিচার কেউ করে না, আমার ছেলে বাধা দেওয়াই দোষ? মুসু ও তার ভাইয়ের পুলিশের হুমকি দেখায়, তারা নিজের পুলিশের র্সোস বলে আমাদের হুমকি-দমকি দিচ্ছে।
ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান বলেন, বিষয়টি আমার কাছে প্রথমে অভিযোগ আসলে আমি প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য আশিকের মাকে পরামর্শ দেই। যেহেতু ঘটনা র্দীঘদিন যাবত মাদক ব্যবসায় অধিপত্যকে কেন্দ্র করে সংঘটিত এখানে প্রশাসনের উচিত বিষয়টি নজর দেওয়ার।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল রহমান বলেন, (মঙ্গলবার) কুমিল্লার ডাককে বলেন, আমরা প্রধান অভিযুক্ত মুসুকে গোবিন্দপুর এলাকা থেকে আটক করেছি। আশিককে অপহরণের পর থেকে আমাদের পুলিশ বিশেষ টিম তাকে উদ্ধারে চেষ্টা করছে। এছাড়াও বাকী অভিযুক্তরা পুলিশের নজরদারিতে আছেন।

নিজস্ব প্রতিবেদক :