দাউদকান্দিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার আয়োজনে ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন সহ জ্বালানি তেলের অস্বাভাবিক দাম এবং বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করলে
সংবাদ পেয়ে দ্রুত পুলিশ এসে প্রতিবাদ সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানায়, পূর্ব অনুমতি ব্যতীত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান গৌরীপুর বাসষ্ট্যান্ডে সমাবেশ করায় তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

আনিস রহমান খান :