প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

দাউদকান্দিতে রোবটিক্স ও প্রোগ্রামিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আনিস রহমান খান :

বাংলাদেশ বিনির্মাণে ২০৪১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ মানব সম্পদ সৃষ্টি ও চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলা লক্ষ্যে ১৫ দিনব্যাপী রোবোটিক্স ও প্রোগ্রামিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন এ সময় নির্বাহী অফিসার প্রশিক্ষনার্থীদের তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়াসহ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন