প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

দাউদকান্দিতে বেপরোয়া আওয়ামী সন্ত্রাস

বিশেষ প্রতিবেদক :

গত ২৯শে আগষ্ট সোমবার দাউদকান্দিতে বিএনপির শান্তিপুর্ণ বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এসে স্থানীয় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের হামলায় ২জন সাবেক ইউপি চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার বর্বোরচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আ’লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা হামলা,দমন-পীড়ন চালিয়ে গায়ের জোরে ক্ষমতায় থাকার মন্ত্রে-তন্ত্রে বিশ্বাসী। আ’লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য প্রতিনিয়ত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে গণতান্ত্রিক চর্চায় বাধা দিয়ে যাচ্ছে। তারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।

সোমবার দাউদকান্দিতে যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা বিএনপি নেতাকর্মী, সমর্থকদের উপর যেভাবে বর্বোরচিত তাণ্ডব চালিয়ে রক্তাক্ত করেছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাদের সশস্ত্র হামলায় মারাত্মক আহত হয়েছে, স্থানীয় বিএনপির ২জন প্রভাবশালী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ এবং হেলাল ইসহাক। এ ছাড়াও বিএনপি নেতা ফারুক সওদাগর ও জেলা যুবদল নেতা ইয়াকুব সরকারসহ কমপক্ষে ২০জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এই নারকীয় ঘটনার সাথে সম্পৃক্ত সশস্র ক্যাডারদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করছি।

প্রিন্ট করুন