প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

কুবিতে ‘নৃবিজ্ঞান সপ্তাহ’ উদ্বোধন

এবিএস ফরহাদ, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংস্কৃতিক বৈচিত্রতা প্রদর্শনীর মধ্যে ‘নৃবিজ্ঞান সপ্তাহ-২০২২’ শুরু হয়েছে। বুধবার (৩১ আগস্ট) প্রশাসনিক ভবনের সামনে সপ্তাহের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
উদ্বোধন শেষে বিভাগের সহযোগী সংগঠন এনথ্রোপলজি সোসাইটির উদ্যােগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোল চত্ত্বর এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে ও ব্যাডমিন্টন কোর্টে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। এসময় শিক্ষার্থীরা বধু বেশে, কৃষক, আধিবাসী, বাঙ্গালিসহ বিভিন্ন সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
ব্যাডমিন্টন কোর্টে ‘নৃবিজ্ঞান সপ্তাহের’ হাড়ি ভাঙ্গা খেলা উদ্বোধন করেন উপাচার্য। বিভাগের শিক্ষকরাও খেলায় অংশগ্রহণ করে।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান এন এম রবিউল আউয়াল চৌধুরী ও ছাত্র উপদেষ্টা তানজিনা নাজিয়া, এনথ্রোপলজি সোসাইটির ভিপি মুনিম হাসান, জিএস ইসতিয়াক আহমেদসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা, নাচ, গান, নবীনবরণ, প্রবীণ বিদায়সহ নানা আয়োজন। আগামী ৫ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে নৃবিজ্ঞান সপ্তাহের।

প্রিন্ট করুন