প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

দাউদকান্দিতে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আনিস রহমান খান :

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর পূর্ব প্রান্তের বলদাখাল বাসস্ট্যান্ড নামক স্থানে ঢাকাগামী একটি প্রাইভেটারের তল্লাশী চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মোঃ মাসুদ খাঁন (৩৩) ও মোঃ সাইফুল রহমান সোয়েব (২৬)কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: মাসুদ খাঁন (৩৩) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিন নরপাটি গ্রামের মোঃ সোলায়মান খাঁনের ছেলে ও মোঃ সাইফুল রহমান সোহেব (২৬) ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার মালুহার গ্রামের মোঃ লুৎফর রহমান মিয়ার ছেলে।
পুলিশ জানায়,আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর পূর্ব প্রান্তের বলদাখাল বাসস্ট্যান্ড নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৪৫- ৪০৪২) তল্লাশী চালিয়ে ১৬ কজি গাঁজাসহ মোঃ মাসুদ খাঁন (৩৩) ও মোঃ সাইফুল রহমান সোয়েব (২৬) কে গ্রেফতার করে। আটককৃত গাঁজার বাজার মূল্য তিন লক্ষ বিশ হাজার টাকা বলে পুলিশ জানায়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা জানান, এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট করুন