কুমিল্লার দাউদকান্দিতে ১৮ বছর বয়সী এক যুবতীকে পালাক্রমে ৫ জনমিলে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৯সেপ্টেম্বর) আনুমানিক সাড়ে চার ঘটিকার সময় গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামের জনৈক আশরাফের জমির ঝোপঝাড়ের পাশে একটি মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক পথচারী দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূইয়া কে ফোনে জানান। ওসি তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ভিকটিম ওই মেয়েটিকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়ার ব্যবস্থা করেন।
ডাক্তারের পরামর্শে পরে তাকে পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ভিকটিম ওই মেয়েটি কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে দাউদকান্দি সার্কেল এএসপি ফয়েজ ইকবাল জানান, ঘটনা জানার পর তিনি এসপি(কুমিল্লা) আবদুল মান্নান কে পুরো বিষয়টি জানান। এসপি’র নির্দেশনায় পরে পুলিশ ৩ জন আসামিকে আটক করেন। আটককৃতরা হলেন, দাউদকান্দি থানার পশ্চিম হুগুলিয়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মিরাজুল ইসলাম মিরাজ (১৯), তাজুল ইসলামের পুত্র অপু (২৬) এবং বারেক মিয়ার পুত্র মোখলেছ (২৫)। মিরাজ ও অপু ধর্ষণে লিপ্ত হলেও মোখলেছ পাহাড়া দিয়ে উক্ত কাজে সহযোগিতা করেছেন।
আজ মঙ্গলবার সকালে ভিকটিমের পিতা রবিউল বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ জনকে আসামি করে মামলা রুজু করেন। মামলা নং ২৪, তারিখ- ২০/০৯/২০২২ খ্রি:।
আটককৃতদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি ৩ আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আনিসুর রহমান খান :