ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিআরটিসি বাস কাউন্টারের সামনে ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-২৯৬০ ) তল্লাশী চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবালের নির্দেশে
এএসআই ছোটন পাল, এএসআই বিপুল চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে এসআই এএসএম গোলাম আজমের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সতানন্দি বিআরটিসি বাস কাউন্টারের সামনে দাউদকান্দি মডেল থানার স্পেশাল -১১ ডিউটি করা কালে চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-২৯৬০) তল্লাশী চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে কুমিল্লা জেলার তিতাস উপজেলার চাঁদপুর গ্রামের মোঃ আব্দুল খালেক মিয়ার ছেলে রাসেল মিয়াকে গ্রেফতার করে।
এ ব্যপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

আনিসুর রহমান খান :