প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

নারী-পুরুষের যৌথ ইয়াবা ব্যবসা, র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় ইয়াবাসহ তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব ১১। সোমবার (২৬ সেপ্টেম্বর) শহরতলীর দৌলতপুর এলাকা থেকে তাদের সাড়ে তিন হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

র‍্যাব ১১ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট তিন হাজার ৭৫২
পিস ইয়াবা পাওয়া গেছে। গ্রেফতারকৃত
মাদক ব্যবসায়ীরা হলেন সদর উপজেলার নন্দিরবাজার এলাকার মাঝিগাছা গ্রামের আব্দুল হামিদ এর ছেলে মনির হোসেন (৩৮) তার প্রতিবেশী মৃত হানিফের মেয়ে শিমুল আক্তার (৪০) অন্য একজন হলেন বাঙ্গরা বাজার থানার
হায়দারাবাদ গ্রামের জাফর আহমদদের মেয়ে ছকিনা আক্তার ফারজানা (৩০)। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের
বিভিন্ন স্থানে ইয়াবা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল
বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক
ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন