প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার জন্মদিনে কুবি ছাত্রলীগের আনন্দ মিছিল

এবিএস ফরহাদ, কুবি :

আনন্দ র‍্যালী, বৃক্ষরোপন ও কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এক আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
র‍্যালি শেষে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। পরে কেক কেটে দিবসটি পালন করে শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্র সংগঠনটি।

প্রিন্ট করুন