প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হলেন দাউদকান্দির আহসান হাবীব

আনিসুর রহমান খান :

কুমিল্লা জেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হলেন আহসান হাবীব। তিনি ২০০৭ সালে ৯ জুলাই সর্বপ্রথম গলিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পিপইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বর্তমানে তিনি উপজেলার চিনামূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি শিক্ষার্থীদের গঠনমূলক পাঠদান,আইসিটি দক্ষতা,মুক্তপাঠে নিরালসভাবে কাজ করা,প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাল্টিমিডিয়া ভিক্তিক পাঠদান, শিক্ষা স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতি, বিভিন্ন শিক্ষা উন্নয়ন কাজে দক্ষতাসহ শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারি শিক্ষক কেটাগরিতে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন। আহসান হাবীব দাউদকান্দি উপজেলা চিনামূড়া গ্রামের মোল্লা বাড়ির মোঃ আবুল কাশেম মোল্লার ছেলে। তাকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সকলের কাছে দোয়া কামনা করেছে।

প্রিন্ট করুন