কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গণপিটুনিতে দুই গরু চোর নিহত হয়েছে।এ ঘটনায় আরো একজন সঙ্ঘবদ্ধ চোরের সদস্য গুরুতর আহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টায় উপজেলার দক্ষিণ মোহাম্মদপুরের পিপিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সঙ্ঘবদ্ধ চোরের নিহতরা হলেন -কুমিল্লা দাউদকান্দি থানার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের জাহিদ আলীর ছেলে আবু মুছা(৩২)ও বরিশাল পাথরঘাটা থানার মদদিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল( ৩২)। এ ঘটনায় সঙ্ঘবদ্ধ চোরের সদস্য মঠবাড়িয়ার খোতখালি গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র মুনসুর (৩৬) গুরুতর আহত হয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা জানান,শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ মোহাম্মদপুরের পিপিয়াকান্দি গ্রামে আলাউদ্দিন মিয়ার গরুর গোয়ালঘরে অজ্ঞাতনামা ৩/৪ জনের সংঘবদ্ধ চোর তাদের গোয়ালঘর হইতে গরু চুরি করিয়া নেওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে তাড়া করে।এ সময় তিন চোরকে আটক করে এবং স্থানীয়রা উত্তেজিত হয়ে তাদেরকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে।
আহতদের চিকিৎসার জন্য গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আবু মুছা মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় জুয়েলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পর জুয়েল চিকিৎসাধীন অবস্থায় কুমেক হাসপাতালে মারা যায়।
নিহত চোরদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে দাউদকান্দির মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

আনিসুর রহমান খান :